বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০১৯

টুঙ্গিপাড়া এক্সপ্রেস থেকে নবজাতকের লাশ উদ্ধার

উদ্ধারকৃত নবজাতকের লাশ প্রতিনিধির পাঠানো ছবি


রাজবাড়ীর কালুখালীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালুখালী রেলওয়ে স্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে কালুখালী স্টেশন মাষ্টার জয়ব্রত সাহা জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি বহরপুর স্টেশন ছেড়ে আসার পর ‘ছ’ বগিতে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্য মোঃ দুলাল একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগটি দেখে সন্দেহ হলে তিনি ব্যাগটি চেকিং করতে গিয়ে মৃত একটি নবজাতক দেখতে পায়। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে কালুখালী রেলওয়ে স্টেশনে এসে পৌছালে লাশটি নামিয়ে রাজবাড়ী জিআরপি থানা পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে রাজবাড়ী জিআরপি থানার ওসি আকবর আলী ঘটনাস্থলে এসে লাশটি পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ে যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১