আপডেট : ১৭ November ২০১৯
হবিগঞ্জের নয়টি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩৭ হাজার ১১১ জন। তন্মধ্যে প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৬৩ জন। আজ রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম দিনের ইংরেজী বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক জানান, নয়টি উপজেলায় ১৪২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৬৩ জন শিক্ষার্থী অনুপস্থিত পাওয়া গেছে। তিনি জানান- ইবতেদায়ী শিক্ষা সমাপনি (ইইসি) পরীক্ষার্থী ২ হাজার ৯১ জনের মধ্যে ৪৬৪ জন অনুপস্থিত রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১