আপডেট : ১৮ November ২০১৯
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি ও লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জিনজিরার কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা শাখা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বের হয়ে জিনজিরা বাজার, জিনজিরা তাওয়াপট্রি,আগানগর বারেক রোড হয়ে কালিগঞ্জ জোড়াব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা জেলার বিএনপির বিভিন্ন নেতারাসহ শতশত কর্মীরা অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে পার্টি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাজাহান মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ঢাকা জেলা যুবদলের সভাপতি হাজী মো. মাসুম প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১