বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০১৯

বগুড়ার শেরপুরে ৬৫ কেজি ওজনের বাঘাআইড়


বগুড়ার শেরপুরের বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার সকালে ৬৫ কেজি ওজনের বাঘাআইড় মাছ বিক্রির জন্য আনা হয়। মাছটি দেখতে উৎসুক জনতা হুমড়ি খেয়ে পড়ে।

জানা যায়, বগুড়ার ধুনটের গোসাইবাড়ি এলাকার যমুনা নদী থেকে স্থানীয় জেলের জালে গত মঙ্গলবার রাতে মাছটি ধরা পরে। পরে পাইকারী মাছ বিক্রেতা ইসমাইল হোসেন ওই বাঘা আইড়টি কিনে নেয় এবং বিক্রির জন্য বুধবার সকালে শেরপুর পৌর শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসে। মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দর চাচ্ছেন বিক্রেতারা। 

মাছ ক্রেতা এরশাদ হোসেন বলেন, মাছের দাম বেশী হলেও এত বড় মাছ কিনতে পেরে আমি খুশি হয়েছি।

মাছ বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, দাম ভালো পাওয়ার আশায় অন্য কোথাও না নিয়ে শেরপুরে মাছটি নিয়ে এসেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১