বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০১৯

পূর্বধলায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু


নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শাকিব মিয়া (৭) ও নাঈম মিয়া (৬) নামে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বিকালে উপজেলার বাদেপুটিকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের দুজই স্থানীয় লামছড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। নিহত শাকিব মিয়া উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে ও নাঈম মিয়া একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শাকিব ও নাঈম প্রতিদিনের ন্যায় সকালে স্কুলে গিয়ে আর ফিরে আসেনি পরে অনেক খোঁজাখুঁজির পর বিকালে পুটিকা গ্রামের হেকিম মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। দুই স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরে তারা পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের গভীরতা থাকায় তারা আর উঠতে পারেনি। নিহত দুই শিশুর পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১