আপডেট : ২৪ November ২০১৯
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ভর্তি উদ্বোধন কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা,রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রমুখ। রোববার 'এ' ইউনিট ২৯৮ আসনের বিপরীতে মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হয়। আগামীকাল 'বি' ইউনিটের ১৬৫ আসনের বিপরীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১