বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৯

গুরুদাসপুর ওয়ারেন্টভুক্ত দুই আসামীসহ চারজন গ্রেপ্তার

গুরুদাসপুরে গ্রেপ্তারকৃত আসামীরা প্রতিনিধির পাঠানো ছবি


গুরুদাসপুরে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামী এবং  মহিলা সহ ও একজন গাাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেল ৩টার দিকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। এর আগে গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের গেপ্তার করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, নাটোর পুলিশ সুপার স্যারের নির্দেশে গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম রোববার সকালে ওই মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে কুষ্টিয়ার দৌলতপুরের সাংথরামকৃষ্ণপুর বিশ্ববান ঢাকীপারা এলাকার মৃত হায়দার আলীর স্ত্রী সাহিদা বেগমকে (৪৫) পাঁচশ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।

একই সঙ্গে গুরুদাসপুরের সাহাপুর দক্ষিণপাড়ার মনজিল সরদারের ছেলে সাজেদুল ইসলামকে (৩২) মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। মাদক বিরোধী এই অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীও গ্রেপ্তার হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১