আপডেট : ২৫ November ২০১৯
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই তুহিনুর জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল আড়িয়ল সিংহের নন্দন গ্রাম থেকে তাদের আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আসামিরা হলো আড়িয়ল গ্রামের হাবিব সুবাহান মাদবরের ছেলে বাদশা মাদবর (৪২), একই গ্রামের মনির বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৫), মারিয়ালয় গ্রামের মোহর আলী কাজীর ছেলে সাদ্দাম কাজী (২৬), একই গ্রামের ফারুক বেপারীর ছেলে তপু বেপারী (২৪)। টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে । আসামিদেরকে আদালতে প্রেরণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১