বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৯

২২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৪২) নামের এক বাংলাদেশির লাশ দীর্ঘ ২২ দিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে মহেশপুরের পলিয়ারপুর সীমান্তের মেইন সিমান্ত পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করে।

৫৮বিজিবি ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান জানান, ৯৯ ব্যাটালিয়ন বিএসএফ এর নারায়নপুর ক্যাম্পের সদস্যরা ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার ধানতলা থানাধীন খয়রামারি নারায়নপুর নামক স্থানে বাংলাদেশী নাগরিক আব্দুর রহিমকে গুলি করে হত্যা করে।

নিহত রহিমের বাড়ী নেপা ইউনিয়নের বাউলি গ্রামে। বিএসএফের সাথে কয়েকবার পতাকা বৈঠক করলেও নিহতের লাশ ফেরত দিতে তালবাহানা করে। গত রোববার রাত ৯টা ৪০ মিনিটে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ভারতীয় পুলিশ  ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের নিকট রহিমের লাশ হস্তান্তর করেছে।

মহেশপুর থানা পুলিশ মৃতের আত্মীয়-স্বজনের নিকট লাশ হস্তান্তর করে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১