বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৯

চকরিয়ায় বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ


কক্সবাজারের চকরিয়ায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে (১০) বছর বয়সী তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে এক বখাটে যুবক। রোববার বিকাল ৪টার দিকে হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাইগ্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষক বখাটে যুবক জাকারিয়া (২৮) একই এলাকার এমদাদ আহমদের ছেলে। সে পেশায় গাড়ির হেলপার।

ধর্ষণের শিকার ওই ছাত্রী রক্তাক্ত অবস্থায় বাড়িতে পৌছার পর বাড়ির লোকজন ভিকটিমকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে থানায় অভিযোগ আসার পর ঘটনাটি জানাজানি হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সফিউল আলম চৌধুরী বলেন, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১