বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৯

কলমাকান্দায় ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ আটক ১৭


নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফারুক হোসেনসহ পৃথক মামলায় ১৭জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক হোসেনকে আটক করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ জুয়ারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. সাইফুল, মো. কাজল মিয়া, মো. নাজমুল, রকন মিয়া, মোখলেছ মিয়া, সুলতান মিয়া, মো. ফারুক মিয়া, মো. আনিছ, রুস্তম আলী, কবীর হোসেন, শহীদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নুরুল ইসলাম, লাল চান, খায়রুল ও রাশিদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১