বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

সদরঘাট থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ


পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার ঢাকার সদরঘাট থেকে দেশের বিভিন্ন জেলায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকদের একটি সংঘঠন। এতে সমস্যায় পড়েছেন নারী-পুরুষসহ শত শত যাত্রীরা।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া জানান, ‘নৌ-যান শ্রমিক অধিকার সংরক্ষণ’নামের একটি সংগঠন বুধবার দিবাগত রাত ১২ থেকে ঢাকা, চাদঁপুর ও বরিশালে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।’

সংগঠনটি ১১ দফা দাবিতে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বলে নিশ্চিত করলেও তাদের দাবিগুলোর ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি রেজাউল করিম।

এদিকে, বুধবার সকাল ৬টা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশালস বা চাঁদপুরে এখনো পর্যন্ত কোন লঞ্চ ছেড়ে যায়নি।

তবে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান পটল বলেন, ‘আমরা ওই অবৈধ সংঘঠনটির ডাকা ধর্মঘট মানিনা। আজ (বুধবার) বিকাল ৫ টা থেকে তাদের সংগঠনে সকল শ্রমিকরা ঢাকা চাদঁপুর ও বরিশালসহ দেশের ৩৩টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু করবে।’

‘নৌ-যান শ্রমিক অধিকার সংরক্ষণ’নামের সংগঠনিটির ধর্মঘট প্রতিহত করতে নৌ-যান মালিক ও শ্রমিক ফেডারেশন ইতিমধ্যে আলোচনায় বসেছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১