আপডেট : ২৭ November ২০১৯
সাতক্ষীরার তালা উপজেলায় ওমরপুর গ্রামে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৬০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম ওই গ্রামের মৃত আজের আলী সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম একজন প্রাইভেট শিক্ষক। ওই ছাত্রী সকালে তার কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এতে মেয়েটি কান্নাকাটি শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ওই লম্পট পালিয়ে যায়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১