বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

তাড়াশে সমাজসেবা কর্মকর্তার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন কর্তৃক অফিসের নৈশ্য প্রহরী আব্দুর রাজ্জাককে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে উপজেলাবাসীর ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার উপজেলা পরিষদের গেটে ওই প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীরা অংশ নেন ।

সমাবেশে বক্তারা বলেন, তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন অন্যায়ভাবে উপজেলা সমাজসেবা অফিসের ৫৬ বছর বয়সী নৈশ্য প্রহরীকে অমানবিকভাবে পিটিয়েছেন। বর্তমানে তার জীবন সংকটাপন্ন। আমরা ওই সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেনের বিচার দাবী করছি।

এতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ফারুক হোসেন মহুরী , মজনু মিয়া ,শাহাদৎ হোসেন প্রমুখ।

পরে তারা তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত সোমবার তাড়াশ  উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেনের বিরুদ্ধে তার অফিসের নৈশ্য প্রহরী আব্দুর রাজ্জাককে (৫৬) বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে ।বর্তমানে ওই নৈশ প্রহরী সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১