বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৯

চাঁদপুরে ২০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান


ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলা সমিতির পক্ষ থেকে এসএসসি ও এইচএসসিতে ২০১৯ সালে স্কুল, কলেজ ও মাদ্রাসায় জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা, বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও সনদপত্র তুলে দেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি তোমাদের একজন ভাল মানুষ হতে হবে। কারণ আমাদের সমাজে এখন মানবিকতার অভাব। মানুষের মাঝে মানবিক গুণ থাকলে সমাজটাও সুন্দর হয়ে যাবে। প্রতিদিন কমপক্ষে একটি ভাল কাজ করবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারসহ সমিতির নেতারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১