বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

কালিয়াকৈরে ৩ দিন ব্যাপী সানসো চীফ কমিশনার কনফারেন্স

সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনস-সানসো চীফ কমিশনার কনফারেন্স। প্রতিনিধির পাঠানো ছবি


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩দিন ব্যাপী সানসো চীফ কমিশনার কনফারেন্স শুরু।

আজ বৃহস্পতিবার থেকে সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনস-সানসো চীফ কমিশনার কনফারেন্স।

সার্কভুক্ত দেশসমূহ নিয়ে গঠিত, সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনস-সানসো চীফ কমিশনার কনফারেন্স বুধবার রাতে বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কনফারেন্সের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, সানসোর চেয়ারম্যান ও বয় স্কাউটস অব পাকিস্তানের জাতীয় কমিশনার সরফরাজ কামার দাহা সহ অন্যান্য অতিথীবৃন্দ।

কনফারেন্সে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, ভারত, আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশের চীফ কমিশনারগণ সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনস-সানসো চীফ কমিশনার কনফারেন্সে অংশ গ্রহন করছেন। এই কনফারেন্সের মাধ্যমে স্কাউটিংয়ের উন্নয়নে যৌথভাবে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম বাস্তবায়নে করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সানসো এর গঠনতন্ত্র ও করনীয় নির্ধারিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার তৌহিদুল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১