বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

 কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিহত এক মৃত্যু

ট্রেনের নীচে কাটা পড়ে নিহত অজ্ঞাত ব্যাক্তির লাশ প্রতিনিধির পাঠানো ছবি


ঢাকা-রাজশাহী রেল রোটে গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে, কালিয়াকৈর উপজেলার উত্তর বক্তারপুর এলাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটির অভ্যন্তরে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তার পড়নে খয়েরী  হাফ শার্ট ও চেকলুঙ্গি ছিল।

বক্তারপুর রেল ক্রসিংয়ের বেড়িয়ারম্যান ইমরান নাজির জানান, নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে  পুলিশ । 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১