আপডেট : ২৯ November ২০১৯
সেন্টমার্টিন উপকূলের বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় মাছ ধরার ২টি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। আজ শুক্রবার ভোর রাতে সেন্টমার্টিনের ৫৬ নটিকেল মাইল বাংলাদেশ জলসীমানার ভেতরে তাদের আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন সেন্টমাটিন ষ্টেশন কমান্ডার লে. সাদ মোহাম্মদ তাইম। তিনি জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় সেখান থেকে ২টি মাছ ধরার নৌকাসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তাদের সেন্টমাটিন হতে টেকনাফে নিয়ে আসা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১