আপডেট : ২৯ November ২০১৯
নেত্রকোনার পূর্বধলায় অটোরিক্সার নিচে চাপা পড়ে আমেনা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত সুমন আলীর স্ত্রী। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমেনা খাতুন শুক্রবার সকাল সোয়া দশটার দিকে বাড়ি থেকে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পূর্বধলা থেকে শ্যামগঞ্জগামী একটি অটোরিক্সা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মো. দেলোয়ার হোসেন জানান, ঘাতক অটোরিক্সাটিকে স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১