বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৯

দুইদিনের রিমান্ডে সেই তিন পু‌লিশ সদস্য


সখীপুরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হা‌তে গণ‌ধোলাইয়ের শিকার সেই তিন পু‌লিশ সদস্য ও এক সোর্স‌কে দুই‌দি‌নের রিমান্ডে দি‌য়ে‌ছেন আদালত। শুক্রবার সখীপুর থানা পু‌লিশ পাঁচ‌দি‌নের রিমান্ড চে‌য়ে বাঁশ‌ তৈল পু‌লি‌শ ফাঁড়ির এএসআই রিয়াজুল, কনস্টেবল গোপাল সাহা, কনস্টেবল রাসেল‌ ও সোর্স হাসানকে আদাল‌তে পাঠায়।

টাঙ্গাইল চিফ জু‌ডি‌শিয়াল মে‌জি‌স্ট্রেট আদাল‌তের বিচারক সি‌নিয়র জু‌ডি‌শিয়াল মে‌জি‌স্ট্রেট শামসুল আলম তা‌দের দুই‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

শুক্রবার বি‌কে‌লে সখীপুর থানার ও‌সি (তদন্ত) এএইচএম লুৎফুল ক‌বির এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১