বাংলাদেশের খবর

আপডেট : ০১ December ২০১৯

চৌদ্দগ্রামে বিশ্ব এইডস্ দিবস পালিত


‘এইডস্ নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও র‌্যালীর মাধ্যমে বিশ্ব এইডস্ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়নে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর হাবিবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ গোলাম কিবরিয়া টিপু, চৌদ্দগ্রাম এইচ জে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, এডভোকেট নাঈমুল হক মজুমদার, ডাঃ জাহানারা মজুমদার লুনা, ডাঃ কাজী আবদুল মমিন, ডাঃ মেসবাহ উদ্দিন, নার্স হাসিনা বেগম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১