আপডেট : ০১ December ২০১৯
‘এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহন’ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে আজ রোববার বিশ্ব এইডস দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ সহযোগীতায় জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক নাজমুল হোসেন, বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ প্রজেক্ট কো অডিনের্টর জোবেদা বেগম, বনি রডিক্স, ফারুক আহমেদ, নুর মোহাম্মদ প্রমুখ। এসময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্র্মচারীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এইডস এর ভয়াবহতা থেকে মানুষদের রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১