আপডেট : ০২ December ২০১৯
রাজধানীর বিজয় স্মরণীতে উবারের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত ইডেন কলেজের ছাত্রী আকলিমা আকতার জুঁই (২৪) মারা গেছেন। জুঁই ঢাকা মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন ছিলেন। আজ সোমবার সকাল ৬টায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার সকালে বিজয় সরণি মোড়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ইডেনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী জুঁই। পুলিশ জানায়, মিরপুরের কাজীপাড়া থেকে তাকে নিয়ে ফার্মগেট যাওয়ার পথে বিজয় স্মরণী মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে পেছন থেকে নিচে পড়ে যান আরোহী জুঁই। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান ওই চালক। মেয়েটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। জুঁইয়ের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১