বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০১৯

পূর্বধলায় উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন


নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য পূর্বধলা ইউপি কার্যালয়ের প্রাঙ্গনে সোমবার (২ নভেম্বর) উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পূর্বধলা সদর ইউনিয়নের ৩টি ব্লকে ৩ হাজার ৮৭২ জন কৃষকের মাঝে ১৬৫ জনকে নির্বাচন করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মঞ্জুরুল আলম, উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম খান, মো. আশরাফুল আলম, জাহিদ ইকবাল সিজার, ইউপি সচিব নিজাম উদ্দিন, ইউপি সদস্যসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন স্তরে ১৬৫ জন (বড়-১৫, মাঝারি-৫২, প্রান্তিক-৯৮) নির্বাচিত কৃষক সরকারিভাবে আমন ধান সংগ্রহ করতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১