বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০১৯

মৃত্যুর ১০ মাস পর যুবকের লাশ উত্তোলন


মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মারা যাওয়া মো. নাজমুল হাসান প্রধানের(২৩)মরদেহ দাফনের ১০ মাস পর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরের দক্ষিণ চর মশুরা গ্রাম থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

নাজমুল ওই গ্রামের রুহুল আমিন প্রধানের ছেলে।

সহকারি কমিশনার সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, চলতি বছরের ৫ নভেম্বর মুন্সীগঞ্জ আদালতে এই নাজমুলের মা নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ১০ মাস পর তদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রেজাউল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় নাজমুলের পরিবার কোন সন্দেহ করেনি। মারা যাওয়ার কয়েকদিন পর নাজমুলের চাচাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম ও অন্ত্ররঙ্গ ছবি দেখতে দেখতে পান নাজমুলের মা নাজমা বেগম। সেই মেয়ের প্ররোচনায় নাজমুল আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করছে পরিবারের সদস্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১