বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০১৯

সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দলিলুর রহমান আর নেই


নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সেনবাগ দলিল লেখক সমিতির সভাপতি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম.দলিলুর রহমান (৭৫) আর নেই। হৃদরোগে অসুস্থ হয়ে সোমবার রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

প্রবীন এই আওয়ামী লীগ নেতার প্রথম জানাজা মঙ্গলবার দুপুর ২টায়  সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও দুপুর ৩টায় তার নিজ গ্রাম পৌরসভার ১নং ওয়ার্ড বাতানিয়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজের জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নামাজের জায়নাজায় অংশ নেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আ,ন.ম খায়রুল আনাম সেলিম, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপুসহ আরো অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১