বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০১৯

তাড়াশে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন


"প্রতিবন্ধীদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশঃ ২০৩০ উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তিকরণ" এই প্রতিপাদ্যে সারা বিশ্বে আজ উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।

এ উপলক্ষে তাড়াশ উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিবন্ধী থেরাপি সেন্টারের আয়োজনে ২৮তম বিশ্ব ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ উদযাপনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশে ২৮তম আন্তর্জাতিক এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস সরকারিভাবে আগামী বৃহস্পতিবার পালন করা হবে।

আজ মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলার কামারশোন প্রতিবন্ধী স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কামারশোন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডা:মোঃ আঃ আজিজ সংসদ সদস্য সিরাজগঞ্জ ৬৪ -৩। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক অভিভাবক ছাত্র ছাত্রী আরো অনেকেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১