বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৯

লক্ষ্মীপুরে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুল তলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ বলছে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছে তারা। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন দজিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদরে ছেলে খোরশেদ আলম।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এস আই মজিবুর রহমান জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীন কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় যে কোন বাহিনীর সদস্যদের দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানান তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১