বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৯

শিবালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি

মানিকগঞ্জের শিবালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি ছবি : বাংলাদেশের খবর


২১তম জাতীয় ও ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৯ পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অন্যতম এনজিও ডিজএবল্ড রিহ্যাবিলাইটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন- ডিআরআরএ ও লিডার প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আরশ্বাদ উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ শাহ আলমগীর, নিরাপদ খাদ্য পরিদর্শক হামিদা ইয়াসমীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আতাউল হক, স্টাফ নার্স রোকেয়া বেগম, ডিআরআরএ কর্মকর্তা শাহিন আলম, নাসরিন আক্তার, আতিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠন সভাপতি পরিমল বিশ্বাস সভাপতিত্ব করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১