বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৯

চাটমোহরে তিন কেজি গাঁজাসহ আটক ২

গাঁজাসহ আটকৃত আইয়ুব ফকির (৪৫) ও রিয়াজ ফকির (৩০) প্রতিনিধির পাঠানো ছবি


পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে পাবনার চাটমোহর থেকে দুই মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের মৃত বাদল ফকিরের ছেলে আইয়ুব ফকির (৪৫) ও নোয়াখাদা গ্রামের মৃত শুকচাঁদ ফকিরের ছেলে রিয়াজ ফকির (৩০)। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এদের আটক করেন এবং ৩ কেজি গাঁজা জব্দ করেন।

গতকাল বুধবার আটককৃতদের চাটমোহর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১