বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০১৯

মুন্সীগঞ্জে মাদকসেবীরা কেটে দিল ফলজ গাছ 


মুন্সীগঞ্জ সদর উপজলার লোহারপুল গ্রামে মাদক ও জুয়ার প্রতিবাদ করায় মাদকসেবীরা মোঃ শহরআলী সরকার নামের এক ব্যবসায়ীর বাগানের ৩০টি গাছ কেটে ফেলেছে বলে অভিযাগ পাওয়া গেছে। 

জানা গেছে, উপজলার লোহারপুল এলাকায় নিজ জমিতে আম ও পেঁপে গাছের চারা রোপন করেছিলেন। তার বাগানে জুয়াসহ মাদকসেবন চলছিল বেশ কিছুদিন ধরেই। তার প্রতিবাদ করায় গাছ কর্তন করেছে। 

বাগানের মালিক মোঃ শহর আলী সরকার অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে দেখি প্রায় ৩০ টির মতো আম ও পেপে গাছ কর্তন করা হয়েছে। থানায় একটি মৌখিক অভিযোগ জানানো হয়েছে। আজ বিকালে থানায় লিখিত অভিযোগ করা হবে। গাছ কর্তন করেছে তা কখনো টাকা দিয়ে সমাধান করা যাবে না। খুব শখ করে বাগান করেছিলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১