আপডেট : ০৮ December ২০১৯
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বাসচাপায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১