বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০১৯

কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার আয়োজনে মানববন্ধন ছবি : বাংলাদেশের খবর


“আমরা দুর্নীতির বিরুদ্ধে একতা বদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার আয়োজনে নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলার সচেতন নাগরিক কমিটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিভিন্ন উন্নয়ন সংস্থ‍াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে টাউনহলে দিবসের তাৎপর্যের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। প্রধান আলোচক ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আমীর আলী চৌধুরী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১