বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৯

সখীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস


টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে উপজেলা মহিলা পরিষদ। মঙ্গলবার সকালে সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

'ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই’ এ শ্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ সখীপুর শাখা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক মোসলিমা খাতুন, প্রচার সম্পাদক রাশেদা রাশু, দপ্তর সম্পাদক আমেনা আক্তার, রাফেজা আক্তার, জান্নাত আরা, হালিমা আক্তারসহ নারী নেত্রীরা অংশ নেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১