বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৯

হাকিমপুরে ফেনসিডিলসহ আটক ১


দিনাজপুরের হাকিমপুরে ১৪০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৭টায় হিলি-বিরামপুর সড়কের বাসুদেবপুর ক্যাম্পের সামনে থেকে ইজিবাইকসহ তাকে আটক করা হয়। আটক জহুরুল ইসলাম নওপাড়া গ্রামের মৃত এছাহার আলীর ছেলে।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে জহুরুলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১