আপডেট : ১০ December ২০১৯
নরসিংদীতে মজুরী কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে সমাবেশ, ভুখা মিছিল, প্রতীকী অনশন, বিক্ষোভ মিছিল, ২৪ ঘন্টা কর্মবিরতির পর আমরণ অনশন কর্মসূচি পালন করছে পাটকল শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিল গেইটের সামনে এ কর্মসূচি পালন করছে। অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএম সি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছে। এর মধ্যে কর্মসূচী উপলক্ষে শত শত শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়। এসময় ইউএমসি জুট মিলের সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সিবিএ নেতা মোশারফ হোসেন, কাইযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকার সহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গত মাসের ২৩ তারিখ থেকে বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফার দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন আন্দোলন চললেও এ পযর্ন্ত শ্রমিকদের দাবি পূরণ হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ কর্মসূচি চলবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১