বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০১৯

২০ বছর পূর্তিতে আর্টসেল


১৯৯৯ সালে মেটাল ব্যান্ড আর্টসেলের যাত্রা শুরু। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে যাত্রা শুরু করলেও মূল ধারার ব্যান্ডপ্রেমীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয় আর্টসেল। সেই ধারাবাহিকতা আছে এখনো। সম্প্রতি এই ব্যান্ডটি তাদের ২০ বছর পূর্তি উৎসবের ঘোষণা দিয়েছে। সেই সূত্র ধরে ব্যান্ড দলটি তাদের বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এই উদযাপনকে কেন্দ্র করে আগামী ২৪ ডিসেম্বর এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’ শিরোনামে একটি কনসার্ট। সম্প্রতি আর্টসেল ও এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’ আয়োজনের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। আয়োজকরা আশা করেন, ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’-এর মাধ্যমে বাংলাদেশে আউটডোর মেটাল কনসার্টের নতুন সূচনা হবে।

ইতোমধ্যেই এই কনসার্টের আয়োজনের কাজ অনেকাংশেই সম্পন্ন হয়েছে। শিগগিরই এই কনসার্টের টিকিট ‘টিকিটিং ওয়েবসাইটে’ পাওয়া যাবে। আর্টসেলের এ আয়োজনে নতুন প্রজন্মের বিভিন্ন ব্যান্ড দলের সঙ্গে বিখ্যাত সব ব্যান্ড অংশ নেবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১