বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০১৯

সামিয়ার ‘পাওয়ার প্লে’


ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আগেও দেখা গেছে সামিয়া আফরিনকে। এবারো ফিরে এলেন সেই পরিচিত রূপেই।

বুধবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএল টি-২০ টুর্নামেন্টটি সরাসরি প্রচার করা হচ্ছে মাছরাঙা চ্যানেলে। আর সেটারই বিশেষ আয়োজন ‘পাওয়ার প্লে’তে হাজির হচ্ছেন সামিয়া। টুর্নামেন্টজুড়ে ম্যাচের শেষে সামিয়া আফরিন উপস্থিত থাকবেন এই অনুষ্ঠান নিয়ে।

সামিয়া আফরিন জানান, ‘ক্রিকেটের অনুষ্ঠান খুব সতর্কতার সঙ্গে উপস্থাপনা করতে হয়। এখানে তথ্য-উপাত্ত এবং গবেষণা দিয়ে উপস্থাপনা করতে হয়। সেই প্রস্তুতি আমার থাকে। তাছাড়া দেশের ক্রিকেটপ্রেমীরা এখন ক্রিকেটের নানান খুঁটিনাটি নিয়ে অবগত। সুতরাং অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে সঞ্চালনা করতে হয়।’

তিনি আশা করেন অনুষ্ঠানগুলো দর্শকদের পছন্দ হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১