বাংলাদেশের খবর

আপডেট : ১৪ December ২০১৯

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


সিরাজগঞ্জ তাড়াশে বারুহাস উচ্চ বিদ্যালয়ের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বারুহাস উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে বারুহাস গ্রামের বিভিন্ন শ্রেনীর মানুষ সমবেত হয় বিদ্যালয় মাঠে। শহীদ বুদ্ধিজীবীদের শ্রাদ্ধা জানাতে বিদ্যালয়ে সভাপতি সাহেব ম্যানেজিং কমিটির সদস্য ও সকল শিক্ষক কমর্চারী এবং ছাএ ছ‍াত্রী বিন্দু। স্কুলের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শফিকুল ইসলাম।

এরপরেই ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রাদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধা মো:মোয়াজ্জেম হোসেন মাখন এবং ১নংও ৩নং  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদন মো:দিলদার হোসেন ও মো: ওহাব আলী।

এছাড়া ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রাদ্ধা নিবেদন করেন, তাড়াশ রির্পোর্টাস ইউনিটির সদস্য সাংবাদিক মো:মনিরুল ইসলাম মাস্টার। এরপরেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিভিন্ন পেশার লোকজন ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রাদ্ধা জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১