আপডেট : ১৪ December ২০১৯
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি (মামলা নং-২৪) দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার সমকালকে বলেন, দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে 'শহীদ' আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার বিকেলে দৈনিক সংগ্রাম অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এক পর্যায়ে পত্রিকাটির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় সংগঠনের উত্তেজিত জনতা। পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে হেনস্তা করার সময়ে হাতিরঝিল থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১