আপডেট : ১৪ December ২০১৯
নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৪৫ বোতর ফেনসিডিল আটক করেছে। এ ব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএম,জি-প্লাস বলেন, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.গোলাম কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা আলতাদিঘী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। আটককৃত ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৫৮ হাজার টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১