আপডেট : ১৬ December ২০১৯
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভোরে ৪৯তম বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী একাত্তরের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় দেশের জন্য জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আবদুল হামিদ ও শেখ হাসিনা। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় সালাম জানায় এবং বিউগলে বাজানো হয় শহীদদের স্মরণে করুণ সুর। পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১