বাংলাদেশের খবর

আপডেট : ১৭ December ২০১৯

কুষ্টিয়ায় ‘ট্রলির ধাক্কায়’ বাইক আরোহী নিহত

বাইক আরোহী নিহত প্রতীকী ছবি


কুষ্টিয়া মিরপুর উপজেলার ট্রলির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আজ মঙ্গলবার উপজেলার আমলা দাখিল মোড় এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম (৫৫) স্থানীয় আমলা বাজারের পোশাক ব্যবসায়ী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল আরোহী আবুল হাসেম দাখিল মোড়ে পৌঁছালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রলি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে আবুল হাসেম রাস্তায় ছিটকে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ছেলে সোহান জানান, ছোট বোনের বিয়ের দাওয়াত দিতে তার বাবা বাড়ি থেকে বের হয়েছিলেন।

মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মোটর সাইকেল আরোহীর লাশ তারা উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ট্রলিটি উদ্ধার করলেও চালক পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১