আপডেট : ১৭ December ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে ৮০০পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ফটিক মারর্কেট এলাকা থেকে তাকে গেপ্তার করা হয়। মাদক কারবারি ইসমতারা (৩৬) গাজীপুরে কাশিমপুর এলাকার জাবেদ আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ জানায় ,উপজেলার ফটিক মারর্কেট হাওরিয়াচালা এলাকায় মাদক বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে নুরুল ইসলামের বাড়ীর একটি কক্ষ থেকে ওই নারী মাদক ব্যাবসায়ীর কাছ থেকে ৮০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মৌচাক ফাড়ির এসআই রনী কুমার সাহা বলেন,ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠারো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১