বাংলাদেশের খবর

আপডেট : ১৭ December ২০১৯

বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার আজাদ হোসেন সুমন আর নেই

সাংবাদিক আজাদ হোসেন সুমন ফাইল ছবি


দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার আজাদ হোসেন সুমন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি রাজধানীর নিউরো সাইন্সেস হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কল্যাণবিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনেরও (ক্র্যাব) সদস্য ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডিআরইউ প্রাঙ্গণ ও নিজ এলাকায় জানাজা নামাজ শেষে আগামীকাল বুধবার ঢাকার কেরানীগঞ্জে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

আজাদ হোসেন সুমন এর আগে দৈনিক আমাদের অর্থনীতি, নবচেতনা ও অধুনালুপ্ত আজকের কাগজে কাজ করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের খবর পরিবার শোকাহত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১