আপডেট : ১৮ December ২০১৯
রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুই (৪৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)। ডিএমপি জানায়, চীনা নাগরিক হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ লাখ ১৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে, গত বুধবার সকালে বনানীর এ ব্লকের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির ফাঁকা জায়গার মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই ভবনে থাকতেন। ওই চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১