আপডেট : ১৮ December ২০১৯
দেশ স্বাধীন হওয়ার পর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নামকে স্মরণীয় করে রাখতে কুমিল্লার কয়েকটি সড়কে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হয়। ভাষা সৈনিক শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত, তৎকালিন কুমিল্লার জেলা প্রশাসক শহীদ সামছুল হকসহ মুক্তিযোদ্ধার নামে ১১টি সড়কের নামকরণ করা হয়। তবে কুমিল্লা সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধাদের নামে আরও সড়কের নামকরণ করার পাশাপাশি পুরাতন নাম ফলকগুলো সংস্কারের দাবি সাধারণ মানুষের। তারা বলছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের সড়কে মুক্তিযোদ্ধাদের নামে নামকরন করায় নতুন প্রজন্ম এ থেকে অনেক কিছু শিখতে পারবে। তবে সড়কে থাকা নাম ফলকগুলোর বেশিরভাগই পরে আছে অযত্ন ও অবহেলায়। পুরাতন নাম ফলকগুলো সংস্কারের পাশাপাশি আগামী দিনেও সঠিক মুক্তিযোদ্ধাদের নামে আরও সড়কের নামকরণ করা হোক। ঢাকা সিটি কর্পোরেশনের মত কুমিল্লা সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধাদের নামে আরও সড়কের নামকরণ করার দাবি জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া জানান, ইতোমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধাদের নামে ১১টি সড়ক রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আরও মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১