আপডেট : ১৮ December ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সহায়তায় মানসিক প্রতিবন্ধি ছেলেকে খুঁজে পেয়েছে তার পিতাকে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদের প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেছকিমুড়া এলাকা থেকে রবিউল হোসেন(১৬) নামের এক মানসিক (বিশেষায়িত শিশু) প্রতিবন্ধিকে উদ্ধার করে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে পিতার নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার গভীর রাতে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদের প্রেক্ষিতে মানসিক প্রতিবন্ধি (বিশেষায়িত ছেলে শিশু) রবিউল হোসেনকে উদ্ধার করা হয়। তাকে থানায় এনে সার্বিক সেবা প্রদানের পর সে জানায়, তার নাম রবিউল হোসেন ও বাড়ী পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মালনচর গ্রামে। এই তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় তার পরিবারে সংবাদ পৌঁছানোর পর বুধবার দুপুরে রবিউলকে তার পিতা মজিবুল হক মিজান থানায় এসে সনাক্ত করে। পরে থানার ডিউটি অফিসার এসআই আরিফ হোসেন শিশুটিকে পিতার নিকট হস্তান্তর করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১