আপডেট : ২০ December ২০১৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে মশা তাড়াতে গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে অগ্নিকান্ডে একটি গাভীন (অন্তস্বত্বা) গরু ও ৫০মন ধান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার শেষ রাতে উপজেলার ছয় বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের ছয় বাড়িয়া গ্রামের আব্দুল খালেকের বসত বাড়িতে ২০হাত দৈর্ঘের টিনসেট ঘরের এক পাশে ধান ও এক পাশে একটি গাভী গরু রাখা হতো। বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে মশা তাড়াতে কয়েল জ্বালানো হয়। রাত সোয়া ১টার দিকে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা গাভী গরু ও ৫০ মন ধান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৩টার দিকে আগুন নেভায়। স্থানীয় আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান সুজন বলেন, অগ্নিকান্ডে ৫০মন ধান ও বাচ্চা পেটে গাভী গরুটি পুড়ে ছাই হয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১