বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৯

অবৈধভাবে আমদানীকৃত ৬ মোবাইল ব্যবসায়ী আটক

বিলকিস মার্কেটে অবৈধভাবে আমদানীকৃত ৬ মোবাইল ব্যবসায়ী আটক প্রতিনিধির পাঠানো ছবি


সরকারি রাজস্ব ছাড়া অবৈধ ভাবে মোবাইল আমদানী করায় কক্সবাজার শহরের বিলকিস মার্কেট থেকে ৬ ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিলকিস মার্কেটে পরিচালিত এক অভিযানে অবৈধভাবে আমদানিকৃত লাইসেন্স বিহীন নকল ১৭ (সতের) টি মোবাইল ফোন ও ১৩ (তের) টি স্মার্ট ওয়াচ ও ব্যক্তিগত ব্যবহৃত ০৬ (ছয়) টি মোবাইল উদ্ধার করা হয়। যার মুল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা।

এ সময় আটককৃত ৬ ব্যবসায়ী হচ্ছে মোঃ নাছির উদ্দি, মোঃ সোহেল, মোঃ আব্দুল্লাহ, মোঃ নুর ইসলাম, মোক্তার আহম্মেদ, মোঃ নওশা মিয়া।

বিষয়েটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব ১৫ এর কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১